০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি উমামা ফাতেমার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 109

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। তাঁর অভিযোগ—এটি ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ এবং ছাত্রদের আন্দোলনের চেতনাকে কলঙ্কিত করার চেষ্টা।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে উমামা ফাতেমা স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, ‘আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

আরও পড়ুন : অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ

উমামা স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তিনি ও আরও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।

তাঁর ভাষায়, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা সাহস সঞ্চয় করেছিল ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত করার। কিন্তু মাত্র এক বছরের মাথায় আবারও “গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটি” ফিরে আসা সেই ত্যাগ ও আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

উমামা ফাতেমা স্পষ্ট করে বলেন, ‘শিক্ষার্থীদের রক্ত, ঘাম আর ত্যাগে অর্জিত পরিবর্তনকে যদি রাতারাতি মুছে দেওয়ার চেষ্টা হয়, তাহলে এর জবাব শিক্ষার্থীরাই দেবে।’

ঢাবি ক্যাম্পাসে ঘোষিত এ কমিটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন দেখার বিষয়—ছাত্রদল এই সময়সীমার মধ্যে কোনো সিদ্ধান্ত নেয় কি না, নাকি শিক্ষার্থীদের আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি উমামা ফাতেমার

সর্বশেষ আপডেট : ০৯:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫