০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 107

একঘণ্টা আকাশে ওড়ে শেষ পর্যন্ত ঢাকায় ফিরে এল বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইট। কারণ? উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একযোগে বিকল হয়ে পড়েছিল, যেটি যাত্রীদের জন্য তৈরি করেছিল চরম অস্বস্তিকর পরিস্থিতি।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় সমস্যাটি। ফ্লাইটে থাকা তিনটি টয়লেটের কোনো ফ্লাশই কাজ করছিল না। যাত্রীদের দুর্ভোগ বিবেচনা করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন ঢাকায় ফিরে আসার।

অবশেষে রাত ১টা ৩১ মিনিটে নিরাপদে শাহজালালে অবতরণ করে উড়োজাহাজটি।

আরও পড়ুন : অল্পে বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ১৪৬ যাত্রী

এরপর দীর্ঘ প্রতীক্ষার পর রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের একটি বিকল্প উড়োজাহাজে করে আবুধাবি পাঠানো হয়।

যাত্রী পরিবহনের জন্য যে বিকল্প উড়োজাহাজ ব্যবহৃত হয়, সেটি মূলত শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত ছিল। কিন্তু তা যথাসময়ে উড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংককগামী সেই ফ্লাইটটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা ছাড়বে।

এটি ছিল সম্প্রতি বিমানের একাধিক যান্ত্রিক বা কারিগরি সমস্যার সর্বশেষ ঘটনা। এর আগে, ৬ আগস্ট একটি ব্যাংককগামী ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের কারণে উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। আবার ২৮ জুলাই দাম্মামগামী একটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজও একই ধরনের পরিস্থিতিতে ঢাকায় ফিরতে বাধ্য হয়।

যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় বিমানের পক্ষ থেকে প্রশংসা করলেও, যাত্রী দুর্ভোগের পুনরাবৃত্তি এখন গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

সর্বশেষ আপডেট : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫