০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অটো রিকশার চাকায় ওড়না পেঁচানো সেই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 82

ছবি : সংগৃহীত

অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হওয়া এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ছায়া (১৮) টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন।

বুধবার (৬ আগস্ট  ) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমাইয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৫ জুলাই শুক্রবার দুপুরে ছায়া রিকশায় যশোর শহরের দড়াটানা এলাকা থেকে খড়কি এলাকার বোনের বাড়িতে যাচ্ছিলেন।

পথে বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় রিকশার সামনের পলিথিন গুঁজে দিতে গিয়ে সামনের দিকে ঝোঁকেন। এ সময় তাঁর ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে গলায় ফাঁস লাগে এবং তিনি রিকশা থেকে ছিটকে পড়ে যান।

তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয় এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চিকিৎসক জানান, দুর্ঘটনায় ছায়ার মেরুদণ্ড ছিঁড়ে স্পাইনাল কর্ড পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে হাড়গুলো সংযুক্ত করা গেলেও স্নায়ুর ক্ষতি অপূরণীয় ছিল। পরবর্তী সময়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

ছায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোর সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অটো রিকশার চাকায় ওড়না পেঁচানো সেই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫