কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আজ রোববার এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
খুদে বার্তায় বলা হয়, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ জনকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ঢাকা ডেস্ক 









