সিরাজগঞ্জের বিয়ের দাবিতে মিনহাজ হোসেন নামে এক যুবকের বাড়িতে সাত মাসের শিশুসন্তান নিয়ে অনশনে বসেছেন এত তরুণী। বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে রায়গঞ্জে উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
অনশনে বাসা তরুণীর বাড়ি উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা এলাকায়।
তরুণী জানান, তার আগেও বিয়ে হয়েছিল। এক বছর আগে সেই স্বামী মারা গেছেন। ওই ঘরে ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। এরমধ্যে মিনহাজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। সেই সম্পর্ক ৮ বছর গড়িয়েছে।
এরমধ্যে মিনহাজের সঙ্গে বহু জায়গায় রাত কাটিয়েছেন তিনি। এর ফলে একটি ছেলে সন্তান জন্ম নেয়। যার বয়স এখন সাত মাস। কিন্তু প্রেমিক মিনহাজ ও তার পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছেন তিনি।
আরও পড়ুন : স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর…
এদিকে প্রেমিকা আসার খবর পেয়ে মিনহাজ বাড়ি থেকে পালিয়েছেন।
এ বিষয়ে মিনহাজের বাবা জসমত আলী বলেন, এই মেয়ে নাটক করতেছে। মেয়ের পরিবার আসতেছে না। এটা সমাধানের জন্য আমি স্থানীয় নেতাদের কাছে গিয়েছিলাম।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
ঢাকা ডেস্ক 









