১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 136

ভারতের খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাসকে কোচির একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর এই সময়ের।

শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সি এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়ালাম ফিল্ম ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০১:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫