০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানচিত্র থেকে মুছে যেতে পারে ভারতের হিমাচল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 77

ভারতের অপরূপ সুন্দর রাজ্য হিমাচল। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশ মানচিত্র থেকে মুছে যেতে পারে বলে আশঙ্কা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। মূলত ভারী বর্ষণ, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটির টেকসই ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

আদালত বলছে, এখনই উদ্যোগ না নিলে বিপর্যয়ের মুখে পড়তে হবে।

গত ২৮ জুলাই বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মাধবনের সমন্বয়ে গঠিত বেঞ্চ হিমাচলের পরিবেশ নিয়ে এ কথা বলেন।

আদালত বলেন, হিমাচলের অবস্থা দিনকে দিন খারাপ থেকে ভয়াবহের দিকে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে চলছে পরিবেশ ধ্বংসের মানবসৃষ্ট প্রক্রিয়া। যদি এখনই সতর্ক না হওয়া যায়, তাহলে হিমাচলকে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না।

এর আগে আদালত, রাজ্যের কিছু অঞ্চলকে ‘সংরক্ষিত সবুজ এলাকা’ হিসেবে ঘোষণা করে গাছ ও পাহাড় কাটা এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : মোবাইল ফোনে প্রবাসীর বিয়ে, দেশে ফিরে ‘বউ পছন্দ না হওয়ায়’ যে কাণ্ড ঘটালেন যুবক

বিচারপতিরা স্পষ্ট করে বলেন, এই বিপর্যয়ের জন্য প্রকৃতি একা দায়ী নয়। মানুষ ও তার অদূরদর্শী কর্মকাণ্ডের দায় প্রকৃতির চেয়েও বেশি। প্রতি বছর ভূমিধস হচ্ছে, বাড়িঘর ও রাস্তা ধ্বংস হচ্ছে, অথচ আমরা এই ধ্বংসের পেছনের মানবসৃষ্ট কারণগুলো এড়িয়ে যাচ্ছি।

সতর্কবার্তা দিয়ে আদালত আরও বলে, পরিবেশ ও বাস্তুতন্ত্র ধ্বংস করে রাজস্ব আয় করা কখনও যুক্তিসঙ্গত হতে পারে না। যদি এমন নীতি চলতে থাকে, তাহলে হিমাচল একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না, এমন দিন দেখতে হোক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মানচিত্র থেকে মুছে যেতে পারে ভারতের হিমাচল

সর্বশেষ আপডেট : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫