১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৬ ছাগল নিখোঁজ, অজগরকে পিটিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 81

ছাগল খাওয়ার অভিযোগে অজগরটিকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসী। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় ছয়টি ছাগল খাওয়ার অভিযোগে অজগর পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবরথল গ্রামে এ ঘটনা ঘটে।

তবে শুক্রবার (০১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হত্যার পর একটি অজগর ঘিরে বসে আছেন কয়েকজন। পাশে একটি মৃত ছাগল পড়ে আছে। সবার হাতেই লাঠি।

গ্রামবাসী জানান, কয়েকদিন ধরে একে একে ছয়টি ছাগল নিখোঁজ হয়। কিন্তু গ্রামবাসী ভেবেছিলেন ছাগলগুলো কেউ হয়তো চুরি করে নিয়ে গেছে। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় লোকজন দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করছে।

খবর ছড়িয়ে পড়লে লাঠিহাতে গ্রামবাসী ঘটনাস্থলে যান এবং অজগরটিকে হত্যা করেন।

আরও পড়ুন :  ২০ কেজি গাঁজা সুমন ও জুলহাস ধরা

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, শুনেছি একটি অজগর ছাগল খাওয়ার চেষ্টা করছিল। তখন সেটিকে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, বন্যপ্রাণীরা আমাদের শত্রু নয়। একটি ছাগল খাওয়ার কারণে সেটিকে হত্যা সত্যিই দুঃখজনক। বন বিভাগের উচিত বন্যপ্রাণী নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৬ ছাগল নিখোঁজ, অজগরকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ১০:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫