শাপলা ফুল তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন।
একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা ডেস্ক 









