০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 112

দোকান ভাড়া চাওয়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দোকান ভাড়া চাওয়ায় এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ওই দোকানে বিএনপির উপজেলা কার্যালয় বানিয়েছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) ওই ইউনিয়নের মৃত তালেব আলী ভূঁইয়ার ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, দোকান ভাড়া নিয়ে বিএনপির কার্যালয় বানিয়েছিলেন মাহমুদপুর ইউনিয়নের তোতা মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী। কিন্তু গত কয়েকমাস ভাড়া বকেয়া পড়েছিল। সেই ভাড়া চাওয়ায় তোতা মেম্বারসহ ১২ জন মিলে জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করেন।

আরও পড়ুন : হার্টের অপারেশন দেশেই করাবেন জামায়াত আমির

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর দোকান ভাড়া নিয়ে বিএনপির উপজেলা কার্যালয় বানিয়েছিলেন তোমা মেম্বার। এটি বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারীদের অফিস হিসেবে পরিচিত।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, সকাল ৯টার দিকে আমার বাবা বকেয়া ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০), তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০), বেণু হাজীর ছেলে আলম (৪৫) ও সাদ্দামসহ ছয়-সাতজন মিলে তাকে ধরে নিয়ে যান এবং সেখানেই মারধর করেন।

‘পরে গুরুতর আহত অবস্থায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন তিনি।

আরও পড়ুন : কনস্টেবলের স্ত্রীকে দেখে মাথানষ্ট এএসপির, দিলেন অনৈতিক প্রস্তাব, অতঃপর…

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, একটি দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।।

অন্যদিকে, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, নিহতের বাড়িতে গিয়েছি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, দোকান ভাড়া নিয়ে বিএনপি কার্যালয় বানানো হয়েছিল। কিন্তু তোতা মিয়া ভাড়া না দিয়ে মালিককে ঘোরাচ্ছিল। কিন্তু পরে লোকটাকে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ১০:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫