০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন বিমান প্রতিরক্ষার বিরাট ক্ষয়ক্ষতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 77

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর প্রতিরক্ষা থাড সিস্টেম। ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের কারণে মার্কিন বিমান বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা হ্রাসের বিষয়ে সিএনএন রিপোর্ট করেছে।

স্থানীয় সময় সোমবার (২৯ জুলাই) সিএনএন জানিয়েছে যে মার্কিন বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ১০০টিরও বেশি থাড (THAAD) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

রির্পোটে বলা হয়, এই সংখ্যা সম্ভবত ১৫০ও হতে পারে – যা দেশটির উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুদের একটি উল্লেখযোগ্য অংশ।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে সাতটি থাড সিস্টেম রয়েছে, যার মধ্যে দুটি থাড ব্যবহার করা হয়েছিল সাম্প্রতিক এই সংঘাতে ইসরায়েলকে সহায়তা দিতে।

আরও পড়ুন : কাজ শুরু করেছে ইরানি স্যাটেলাইট

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ২০২৬ সালের বাজেটের হিসাব অনুযায়ী, গত বছর মাত্র ১১টি নতুন থাড ক্ষেপণাস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্র এবং চলতি অর্থবছরে আরও মাত্র ১২টি পাবে বলে আশা করা হচ্ছে। কাজ চলছে

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার ২০২৫ সালের বাজেট প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো লকহিড মার্টিন কোম্পানির তৈরি এবং প্রতিটির দাম প্রায় ১২.৭ মিলিয়ন ডলার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, ‘এই যুদ্ধে ইসরায়েলে মার্কিন বাহিনী মোট থাড মজুদের প্রায় ২৫ শতাংশ ব্যবহার করেছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইরান যুদ্ধে মার্কিন বিমান প্রতিরক্ষার বিরাট ক্ষয়ক্ষতি

সর্বশেষ আপডেট : ০৯:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫