০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফলাফলের শীর্ষে বাংলাদেশিরা!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 182

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সাফল্যের স্বাক্ষর রাখছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সৌজন্য ছবি

বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী মিশর সহ ৭৬টি দেশের পরীক্ষার্থীর মধ্যে ‘আকীদা ও ফিলোসফি’ বিভাগে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনজন বাংলাদেশি শিক্ষার্থী।

এছাড়াও দ্বীনের মূলনীতি অনুষদ (كلية أصول الدين) শরীয়াহ ও আইন অনুষদ, (كلية الشريعة والقانون) আরবি ভাষা অনুষদ, (كلية اللغة العربية) ইসলামি ও আরবি স্টাডিজ অনুষদ, (كلية الدراسات الإسلامية والعربية) দাওয়াহ ও ইসলামি প্রচার অনুষদ, (كلية الدعوة الإسلامية) আল-আযহার ওয়াফেদ (বিদেশি) শিক্ষার্থীদের জন্য ইসলামি বিজ্ঞান অনুষদ, (كلية العلوم الإسلامية الأزهرية للوافدين) ভাষা ও অনুবাদ অনুষদ, (كلية اللغات والترجمة) পবিত্র কুরআন বিষয়ক পাঠ ও বিজ্ঞান অনুষদ, (كلية القرآن الكريم للقراءات وعلومها) উচ্চতর শিক্ষা ও গবেষণা অনুষদ (كلية الدراسات العليا) অনুষদের শীর্ষ দশে বাংলাদেশের নাম উজ্জ্বল ভাবে উঠে এসেছে।

কারা সাফল্যের শীর্ষে

স্নাতক শেষ বর্ষে আকীদা ও ফিলোসফি’ বিভাগে যে তিন বাংলাদেশি শিক্ষার্থী সেরা দশে স্থান পেয়েছেন তারা হলেন, গোলাম রাব্বানী চৌধুরী (কুমিল্লা) – ৮৮.২৫% (বিভাগ: আকীদা ও ফিলোসফি, অনুষদ: ইসলামিক থিওলজি) মুহাম্মদ জুনাইদ (ঢাকা) – ৮৭.১৬% (৬ষ্ঠ স্থান) মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (নারায়ণগঞ্জ) – ৮৫.২৫% (৮ম স্থান)।

আরও পড়ুন : মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের জন্য সুখবর

স্নাতক ১ম বর্ষে সেরা দশে বাংলাদেশের ৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন—মোহাম্মদ জুবায়ের (চট্টগ্রাম) – ১ম স্থান, ৯৭.৬৪% মো. রাকিব (বগুড়া) – ৩য় স্থান, ৯৫.৫০% মো. শরীফ আহমদ (সিলেট) – ৪র্থ স্থান, ৯৫.২৫% মুহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া (ঢাকা) – ৭ম, ৯৪.৩১% মুহাম্মদ আইয়ুব আলী (নোয়াখালী) – ৮ম, ৯৪.১২% ,মো. হাফিজুল হক (হবিগঞ্জ) – ৯ম, ৯৩.৯৩%, মুহাম্মদ নোমান আহমাদ (বাংলাদেশ) – ১০ম, ৯৩.৭৫%, মো. সাঈদুল গফফার (কক্সবাজার) – বিশেষভাবে উল্লেখযোগ্য, ১১তম স্থান, ৯৩.৬২%

স্নাতক ২য় বর্ষে সেরা দশে স্থান পেয়েছেন ৫ জন বাংলাদেশি । মুহাম্মদ ইয়াসিন আরাফাত রাফে – ১ম, ৯৭.৮২% মুহাম্মদ শাকিল ইজতিহাদ সিফাত – ২য়, ৯৭.৮২% মুহাম্মদ নাজমুল ইসলাম – ৩য়, ৯৬.৫২% মুহাম্মদ নাঈমুর রহমান ইবনে মুহাম্মদ – ৭ম, ৯৪.৬৪% আহমান ইবনে মুহাম্মদ উসমান – ৮ম, ৯৪.২৩%

স্নাতক ৩য় বর্ষে বাংলাদেশি ২ শিক্ষার্থী শীর্ষ দশে স্থান পেয়েছেন—মাসুম বিল্লাহ গুলযার – ৪র্থ, ৯৫.০৭% ও ইয়াকুব বিন ইসহাক – ৮ম, ৯৩%।

বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা

এই গৌরবোজ্জ্বল অর্জন শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ইসলামী শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। তরুণ আলেমদের জন্য এটি এক অনন্য অনুপ্রেরণার উৎস।

২৮ জুলাই, সোমবার, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে স্নাতক পর্যায়ের ফলাফল প্রকাশ করে বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

আরও পড়ুন : কাতারে প্রবাসী বাংলাদেশিরা ঘর থেকে দেখেন হামলার দৃশ্য, যা ঘটেছিল

এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আল-আজহারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) পরীক্ষায় সেরা দশে বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী স্থান পেয়েছিলেন।

মিশরের গ্র্যান্ড ইমাম ও শায়খুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যব বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,“আমি আশা করছি, তারা নিজ নিজ দেশে ফিরে আল-আজহারের মহান আদর্শ ও জ্ঞানের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবে।”

মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠনের সভাপতি এস.এম. ফকরুল ইসলাম এই সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন পুরো জাতির জন্য গর্বের। আমরা চাই ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীরা এভাবেই আল-আজহারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক।”

তিনি আরও বলেন, “এই সফলতা আমাদের ঐক্য, অধ্যবসায় ও দেশের প্রতি দায়বদ্ধতারই ফল।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফলাফলের শীর্ষে বাংলাদেশিরা!

সর্বশেষ আপডেট : ০৮:১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫