০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 122

রাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলছে।

শনিবার হাজারীবাগ থানায় মামলা করতে যান ভুক্তভোগী নারীর ভগ্নিপতি। তিনি রবিবার সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ৮ বছর ধরে ওই ছেলের সঙ্গে তার শ্যালিকার সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তার শ্যালিকাকে ধর্ষণ করেন এনসিপি নেতা।

ওই ছেলের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়ি হাজারীবাগে। কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটা কামরাঙ্গীরচর এলাকার মধ্যে পড়েছে। তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচরে যেতে বলা হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়।

ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি হাজারীবাগ থানার এনসিপির নেতা।

পুলিশ জানিয়েছে, এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় এসেছিলেন।

আরও পড়ুন : থাইল্যান্ডে ৫ জনকে হত্যার পর নিজেকেও শেষ করে দিলেন যুবক

তাদের দাবি, ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা হলেও তাদের আপত্তি নেই। কিন্তু তাকে যেন ফাঁসানো না হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি জিডি করে ঘটনা তদন্ত করছে। তদন্তে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে মামলা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সর্বশেষ আপডেট : ০৪:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫