১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

থাইল্যান্ডে ৫ জনকে হত্যার পর নিজেকেও শেষ করে দিলেন যুবক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 116

ছবি :সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলাকারীও শেষে আত্মহত্যা করেন। খবর রয়টার্সের।

থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারটির নিরাপত্তারক্ষী ছিলেন। বাজারটি মূলত কৃষিপণ্য বিক্রয়ের জন্য পরিচিত এবং ব্যাং সুর জেলায় অবস্থিত।

পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে জানানো হয়।

আরও পড়ুন : সরকার ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুলিশ ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি সাদা ক্যাপ পরা একজন ব্যক্তি বুকের সামনে একটি ব্যাগ ঝুলিয়ে বাজারের পার্কিং এলাকায় হেঁটে বেড়াচ্ছেন।

থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা নতুন নয়। ২০২২ সালে সাবেক পুলিশ কর্মকর্তা পূর্বাঞ্চলের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন, যাদের মধ্যে ২২ জনই শিশু।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

থাইল্যান্ডে ৫ জনকে হত্যার পর নিজেকেও শেষ করে দিলেন যুবক

সর্বশেষ আপডেট : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫