পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে নেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ভুক্তভোগী পার্শ্ববর্তী দোকানে চকলেট কিনতে গেলে দোকানি মনির তাকে দোকানের ভেতর ঢুকিয়ে দরজায় তালা দেন। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
আরও পড়ুন : স্বামীকে কুপিয়ে হত্যার পর ভারতে পালাতে চেয়েছিলেন মাসুমা
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









