০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 88

রাজধানী ঢাকায় টানা বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৭ জুলাই) বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, শুধু রাজধানী নয়—দেশের অধিকাংশ এলাকাতেই আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : তিন বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭.৩ ডিগ্রি।

টানা গরমের পর এই বৃষ্টিতে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলের মানুষ কিছুটা স্বস্তি পেলেও, বজ্রপাত ও জলাবদ্ধতার আশঙ্কায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে যারা নদী কিংবা খোলা স্থানে চলাচল করছেন, তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫