০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জলোচ্ছ্বাসে ডুবতে পারে ১৫ জেলা, সাগরে নিম্নচাপ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 71

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ‍সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে জলোচ্ছ্বাসে ডুবে ডেতে পারে দেশে ১৫ জেলা।

শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার দুই নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ – বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেলে ৩ টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করে।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় এটি অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন : সম্পত্তি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে

পূর্বাভাসে আরও বলা হয়, অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জলোচ্ছ্বাসে ডুবতে পারে ১৫ জেলা, সাগরে নিম্নচাপ

সর্বশেষ আপডেট : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫