০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাঁঠাল খেয়ে বাস চালানোয় ৩ জন গ্রেপ্তার!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 61

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। ছবি : সংগৃহীত

মদ খেয়ে কেউ বাস চালাচ্ছিলেন কিনা সেটি পরীক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। সেই সময় আটক হন সরকারি বাস সংস্থার তিন চালক। ব্রেথ অ্যানালাইজার যন্ত্র ওই ‘মদ্যপ’ হিসেবে শনাক্ত করে। কিন্তু বাসচালকরা জানান, তারা মদ খাননি বরং কাঁঠাল খেয়েছেন!

ভারতের কেরালায় ঘটেছে এক চমকপ্রদ ঘটনা।

দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়,

ঘটনাটি ঘটে পুলিশের নিয়মিত চেকিংয়ের সময়। সন্দেহভাজনদের ব্রেথ অ্যানালাইজারে পরীক্ষা করা হচ্ছিল, যাতে বোঝা যায় কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না। সেই সময় তিনজন সরকারি বাসচালকের পরীক্ষায় মদ্যপ হওয়ার ইঙ্গিত মেলে।

চালকরা বিস্মিত হয়ে দাবি করেন, তারা মদ খাননি— দুপুরে শুধু কাঁঠাল খেয়েছিলেন।

আরও পড়ুন : আইফোন কেনার টাকার জন্য অপহরণ-ধর্ষণের নাটক!

তখন ব্রেথ অ্যানালাইজারের পরীক্ষায় পাশ করা অন্য এক গাড়ির চালককে কাঁঠাল খাওয়ানো হয়। তারপর পরীক্ষা করতেই দেখা যায়, ব্রেথ অ্যানালাইজার তাকেও মদ্যপ বলে ইঙ্গিত করছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিমাত্রায় পাকা বা সংরক্ষিত কাঁঠালে স্বাভাবিক ফারমেন্টেশন প্রক্রিয়ায় ইথানল (অ্যালকোহল) তৈরি হতে পারে। সেই ইথানলের ভাপ শ্বাসের মাধ্যমে বের হলে ব্রেথ অ্যানালাইজার তা মদের সংস্পর্শ হিসেবেই ধরে নেয়।

ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটিত হওয়ার পর তিন বাসচালককে ছেড়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাঁঠাল খেয়ে বাস চালানোয় ৩ জন গ্রেপ্তার!

সর্বশেষ আপডেট : ০৩:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫