মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত রবার্ট ম্যালি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক আক্রমণের সিদ্ধান্ত ভুল ছিল।
তিনি বলেন, মার্কিন চাপের মুখে তেহরান কৌশলগত ছাড় দেবে না।
স্থানীয় সময় বুধবার আমেরিকার নেটওয়ার্ক এমএসএনবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্ট ম্যালি এসব কথা বলেন।
তার ভাষ্য, ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতায় পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তিনি বলেন, কেবল নিষেধাজ্ঞা আরোপ করেই আত্মসমর্পণ করতে বাধ্য করা যথেষ্ট নয়। আবার শুধু সামরিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান করাও সম্ভব নয়।
আরও পড়ুন : জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের বের করে দিয়েছে ইরান
এ সময় তিনি লিবিয়া ইরাক ও উত্তর কোরিয়া ও ইউক্রেনের মতো দেশের উদারহরণ টেনে আনেন। ম্যালি বলেন, আমি যদি ইরানি কর্মকর্তাদের জায়গায় থাকতাম তাহলে সম্ভবত আমি এই সিদ্ধান্তে আসতাম যে আমার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন।
‘গাদ্দাফি তার পারমাণবিক কর্মসূচি আত্মসমর্পণ করার পরে উৎখাত হয়েছিলেন এবং সাদ্দাম হোসেন যার কাছে বোমা ছিল না তারও পতন হয়েছিল কিন্তু বোমা আছে এমন উত্তর কোরিয়া বহাল তবিয়তে টিকে আছে,’ যোগ করেন তিনি।
ঢাকা ডেস্ক 









