স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন : কর্মীদের পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক
পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।
আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









