০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 89

নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন।

নিহতরা হলেন- একই পরিবারের সদস্য ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬০), আঞ্জুমান (৭৫), সেলিম (৬০), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫), শিমা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫)। 

আরও পড়ুন : বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।’

‘এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।’

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডলি রানী বলেন, ‘আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়।’

‘একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

সর্বশেষ আপডেট : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫