০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত ?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 60

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দাম অনুযায়ী আজ থেকে (বুধবার, ২৩ জুলাই) থেকে সোনা বিক্রি হবে বাড়তি মূল্যে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। 

সংগঠনটি জানিয়েছে, ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

এতে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

আরও পড়ুন : বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

এর আগে গত ৭ জুলাই সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছিল ৮ জুলাই থেকে।

এদিকে, ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়। অর্থাৎ, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত ?

সর্বশেষ আপডেট : ০১:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫