০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অভিনেত্রী হুমায়রার মৃত্যু ঘিরে যে চাঞ্চল্যকর তথ্য দিল তার ঘনিষ্ঠ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 78

ছবি : সংগৃহীত

পাকিস্তানি প্রয়াত অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের করুণ মৃত্যু ঘিরে একের পর এক নতুন রহস্য উন্মোচিত হচ্ছে।

এবার তার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ড্যানিশ মকসুদ প্রকাশ করেছেন এমন কিছু তথ্য, যা তদন্তে নতুন মোড় এনেছে।

ড্যানিশ দাবি করেছেন, হুমায়রা নিখোঁজ হওয়ার পরও তার মোবাইল ফোনে অস্বাভাবিক ডিজিটাল কার্যকলাপ দেখা গেছে।

তিনি জানান, সর্বশেষ তাদের মধ্যে কথা হয় ২০২৪ সালের ২ অক্টোবর। কিন্তু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘লাস্ট সিন’ দেখা যায় ৭ অক্টোবর পর্যন্ত।

বিষয়টি সন্দেহজনক মনে করছেন ড্যানিশ, কারণ ফোনটি হয়তো তখনও সক্রিয় ছিল অথবা অন্য কেউ সেটি ব্যবহার করছিল।

হুমায়রার কোনো খোঁজ না পেয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নিখোঁজ সংক্রান্ত তথ্য জানিয়ে।

এর ঠিক পরদিন, ৬ ফেব্রুয়ারি, তিনি লক্ষ্য করেন— হুমায়রার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।

ড্যানিশ মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করার চেষ্টা হতে পারে, এবং হুমায়রার ফোনে প্রবেশাধিকার ছিল এমন কেউ হয়তো এই কাজ করেছে।

আরও পড়ুন : মাইলস্টোন ট্রাজেডিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমণি, হাসপাতালে ভর্তি

এই অভিযোগের প্রেক্ষিতে তিনি স্ক্রিনশটসহ যাবতীয় ডিজিটাল প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দিয়েছেন।

করাচির ডিআইজি (দক্ষিণ) আসাদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

তদন্তকারীরা এখন ফোন রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও অন্যান্য ডিজিটাল ক্লু বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

 হুমায়রা আসগরের করুণ মৃত্যুতে শোকাহত ভক্ত-অনুরাগীরা এখন সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অভিনেত্রী হুমায়রার মৃত্যু ঘিরে যে চাঞ্চল্যকর তথ্য দিল তার ঘনিষ্ঠ

সর্বশেষ আপডেট : ০৫:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫