০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন ট্রাজেডি : জাতিসংঘের সমবেদনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 76

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। 

সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় এ সমবেদনা জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।

পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

বার্তায় আরও বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি জাতিসংঘ সমবেদনা জানাচ্ছে উল্লেখ করে বার্তায় বলা হয়, আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সেই সঙ্গে মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে।

সবশেষে বলা হয়, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন : পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫টিই শিশু ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্রাজেডি : জাতিসংঘের সমবেদনা

সর্বশেষ আপডেট : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫