১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চোখের জলে রাজশাহীতে পাইলট তৌকিরকে শেষ বিদায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 79

মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্বজন, প্রতিবেশী ও সহপাঠীরা। চারপাশে নেমে আসে গভীর শোক।

আরও পড়ুন : মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান

এর আগে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে মরদেহ আনা হয় রাজশাহী ক্যান্টনমেন্টে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় নিহত পাইলটের উপশহরের বাসায়। বাসার সামনে মরদেহ পৌঁছাতেই হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের সন্তান তৌকির ইসলাম মাত্র এক বছর আগে বিয়ে করেছিলেন। তার এমন অকাল বিদায়ে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া।

প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট তৌকির ইসলাম শহীদ হন এবং শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু ঘটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চোখের জলে রাজশাহীতে পাইলট তৌকিরকে শেষ বিদায়

সর্বশেষ আপডেট : ০৭:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫