০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য হয়নি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 73

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য তৈরি হলেও প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিষয়টি স্পষ্ট হয়।

বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও আরও কয়েকটি দল লিখিতভাবে ভিন্ন ভিন্ন প্রস্তাব দেয়। সেসব পর্যালোচনা করে ঐকমত্য কমিশন একটি খসড়া সমন্বিত প্রস্তাব দিয়েছে, যা নিয়ে দলগুলো চূড়ান্ত মত জানাবে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রধান উপদেষ্টার নিয়োগে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এ কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি ও আরও দুজন সদস্য থাকতে পারেন। প্রস্তাবিত নামের তালিকা থেকে ‘র‍্যাংকড চয়েস ভোটিং’-এর মাধ্যমে উপদেষ্টা নির্বাচন হতে পারে।

আরও পড়ুন : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিকে, প্রধান উপদেষ্টার দায়িত্ব মেয়াদ আগের মতোই ৯০ দিনের হলেও জরুরি পরিস্থিতিতে তা আরও ৩০ দিন বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা পদে একসঙ্গে থাকতে পারবেন কি না—সে নিয়েও দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। বিএনপি তিনটি পদেই একই ব্যক্তি থাকার পক্ষে থাকলেও এনসিপি, জামায়াতসহ কয়েকটি দল এতে আপত্তি জানিয়েছে।

আলী রীয়াজ জানান, জুলাইয়ের মধ্যেই একটি সমন্বিত ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। তিনি বলেন, “বেশ কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলো নিয়েও আমরা ইতিবাচক ফলের দিকে এগোচ্ছি।”

সাম্প্রতিক আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, সিপিবি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

সূত্র : দৈনিক ইত্তেফাক

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য হয়নি

সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫