৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এসসিকিউ) পরীক্ষার ফল আগামীকাল সোমবার (২১ জুলাই) প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ কর্মকর্তা বলেন, ফলাফল দ্রুত প্রকাশে পিএসসি কাজ করে যাচ্ছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামীকাল সোমবারের (২১ জুলাই) মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হবে। তবে সব কিছু প্রস্তুত থাকলে তার আগেও প্রকাশ করা হতে পারে।
আরও পড়ুন : আ.লীগ নেতারা তড়িঘড়ি করে যুক্তরাজ্যে অবৈধ সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী।
ঢাকা ডেস্ক 









