০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 77

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা আটটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে তেলিখালী বিওপির একটি বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারত থেকে গরু এনে আচকিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। খবর পাওয়ার পরপরই বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরু রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আটটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন : বিনা ভোটে আর এমপি নয়

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখতে আমরা সর্বদা সজাগ। যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমন করতে বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

বিজিবির এমন কার্যকর অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

সর্বশেষ আপডেট : ০১:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫