দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র নাজিউর রহমান মোমেন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দেশ আজ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা ছাড়া কোনো পথ নেই।’
আরও পড়ুন : সোহরাওয়ার্দী উদ্যানে জামায়তের সমাবেশ শুরু
তিনি অভিযোগ করেন, ‘যারা দেশের আলেমদের হত্যা করেছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। জুলাইয়ের ঘটনাবলীর এক বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি গণহত্যার, হয়নি ফ্যাসিবাদের কোনো জবাবদিহি। বরং এখনও তারা দেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।’
নাজিউর রহমান মোমেন আরও বলেন, ‘আজকের সমাবেশে আমরা দলের আমিরের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য শুনব, যা একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রেরণা জোগাবে।’
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং জাতীয় রাজনীতিতে ঐক্য ও সুবিচারের আহ্বান জানান নেতৃবৃন্দ।
ঢাকা ডেস্ক 









