১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাপাতি দেখিয়ে পুলিশের সামনেই ছিনতাই, ভিডিও ভাইরাল 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় চাপাতি দেখিয়ে ছিনতাই করে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে হেঁটে গেছে এক ছিনতাইকারী।

এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকে ধানমন্ডি ৩২ নাম্বার এলাকায় এই ঘটনা বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা।

এই ঘটনার সমালোচোনা করে পুলিশের দিকে আঙুল তুলছেন অনেকেই।

ওসি বলেন, আমরা খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। এটা গতকাল রাত ১২টা থেকে সোয়া ১২টার দিকের ঘটনা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটা একজন সাধারণ মানুষ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে ফুটপাতে অসংখ্য মানুষের মধ্যে সাদা শার্ট পরা এক ভুক্তভোগীকে একজন ছিনতাইকারী চাপাতির ভয় দেখায়। চাপাতির ভয়ে ভুক্তভোগী তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাইকারীর দিকে ছুড়ে মারে।

পরে ডান হাতে ব্যাগটি কুড়িয়ে বামহাতে চাপাতি নিয়ে সাধারণ মানুষ ও রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের সামনে দিয়ে বিপরীত পাশে চলে যান ছিনতাইকারী।

আরও পড়ুন : ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড স্থগিত:  ক্ষমা করবে না নিহতের পরিবার

এই ভিডিওটি একজন গাড়ির ভেতর থেকে করেন। এতে ভিডিওতে শোনা যায়, হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ক্যশৈন্যু মারমা বলেন, রাস্তায় যে ট্রাফিক পুলিশগুলো ছিলেন, তাদের নজর ট্রাফিক নিয়ন্ত্রণের দিকেই ছিল। তখন গাড়ির অনেক চাপ ছিল। তখনই অল্প সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাপাতি দেখিয়ে পুলিশের সামনেই ছিনতাই, ভিডিও ভাইরাল 

সর্বশেষ আপডেট : ০১:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫