এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে চলমান কারফিউ শিথিল করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
কারফিউ শিথিল থাকায় গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বেড়েছে। শহরের কাঁচাবাজার, ফল বাজারে বেচাকেনা কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই:নরেন্দ্র মোদি
তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে।
এদিকে, গোপালগঞ্জের সকল ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকান এখনও খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।
ঢাকা ডেস্ক 









