০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 63

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জারিকৃত কারফিউর সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বহাল রাখা হবে।

আরও পড়ুন : গোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত থাকলেও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন

এর আগে ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় কয়েকজন নিহত ও বহু আহত হন। ওই রাতেই গোপালগঞ্জ শহরে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করা হয়, যা পরবর্তীতে একাধিক দফায় বাড়ানো হয়।

এদিকে, সহিংস ঘটনার তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে প্রধান করে গঠিত এই কমিটিতে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিবকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ পৃথক বিবৃতি দিয়ে পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান দিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েনের কথা উল্লেখ করা হয়, যাতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় থাকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ল

সর্বশেষ আপডেট : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫