০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিনেমার সেটে পাকিস্তানের পতাকা থাকায় বিতর্কের মুখে রণবীর সিং!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 68

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। নিজের জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে প্রশংসা কুড়ালেও, সেট থেকেই ছড়িয়ে পড়া একটি ছবি এখন তাকে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।

ছবিতে দেখা গেছে, সিনেমার সেটে উড়ছে পাকিস্তানের জাতীয় পতাকা। সেই একটি দৃশ্যই চাঙ্গা করে তুলেছে নেটদুনিয়া। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘ভারতের মাটিতে সিনেমার সেটে পাকিস্তানের পতাকা কেন?’ আবার অনেকে একে বলিউডের ‘মূল্যবোধের অবক্ষয়’ বলেও মন্তব্য করেছেন।

আরও পড়ুন : নিজ বাসা থেকে তারকা দম্পতির মরদেহ উদ্ধার

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ধুরন্ধর’ একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে। যদিও চূড়ান্ত চিত্রনাট্য এখনো প্রকাশ হয়নি, তবে শোনা যাচ্ছে রণবীর সিং সিনেমাটিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন, যার অনুপ্রেরণা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ছবির কাহিনি গড়ে উঠেছে পাকিস্তানে অনুপ্রবেশকারী ভারতীয় গোয়েন্দা দল ও তাদের অভিযান ঘিরে। তাই চিত্রনাট্যের প্রয়োজনেই পাকিস্তানের পতাকা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

তবে সমালোচনার ঝড় থেমে নেই। একাংশের মতে, ভারতে পাকিস্তানবিরোধী আবেগ প্রবল, বিশেষ করে সাম্প্রতিক পেহেলগাম হামলার পর থেকে। সেই প্রেক্ষাপটে এমন দৃশ্য চোখে পড়া অনেকের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে।

এর আগে অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ তার সিনেমা ‘সর্দারজি ৩’-তে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করায় বয়কটের মুখে পড়েছিলেন। এবার রণবীর সিংও যেন তেমনি এক বিতর্কের মুখোমুখি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিনেমার সেটে পাকিস্তানের পতাকা থাকায় বিতর্কের মুখে রণবীর সিং!

সর্বশেষ আপডেট : ০৩:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫