১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুক্রবারে যেভাবে পাবেন এক জিবি ফ্রি ডাটা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 75

আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দেশজুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য থাকছে এক বিশেষ উপহার—এক জিবি ইন্টারনেট একদম বিনামূল্যে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণার মাধ্যমে এ উদ্যোগ নিয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে পালন করা হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন : বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

কিভাবে পাবেন ফ্রি ইন্টারনেট?

এই ডাটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। অপারেটরভেদে কোডগুলো হলো:

গ্রামীণফোন (GP): *121*1807#

রবি (Robi): *4*1807#

বাংলালিংক (Banglalink): *121*1807#

টেলিটক (Teletalk): *111*1807#

ডাটা অ্যাক্টিভেট করার পর থেকে এটি ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।

কেন এই উদ্যোগ?

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভাষ্য অনুযায়ী, জনস্বার্থ রক্ষা, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং গণঅভ্যুত্থানের চেতনা স্মরণে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রযুক্তিকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবেই দেখতে চায় সরকার।

তাই দেরি না করে শুক্রবারই আপনার মোবাইলে নির্ধারিত কোড ডায়াল করুন এবং উপভোগ করুন ১ জিবি ফ্রি ইন্টারনেট।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শুক্রবারে যেভাবে পাবেন এক জিবি ফ্রি ডাটা

সর্বশেষ আপডেট : ০৭:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫