০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হলো গোপালগঞ্জের কারফিউ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 55

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে পুরো জেলায় কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক নোটিশে জানানো হয়েছে, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ বহাল থাকবে। তবে ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।

সময়সূচি অনুযায়ী কারফিউ

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কঠোর কারফিউ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিলতা। আবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের কার্যকর কারফিউ

এর আগে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে গোপালগঞ্জে দফায় দফায় হামলা ও সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং প্রাণহানিও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করেছিল প্রশাসন।

আরও পড়ুন : গোপালগঞ্জে সহিংসতা ও কারফিউ নিয়ে পুলিশের বিবৃতি

তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় কারফিউর সময় আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন অপরিহার্য প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো একে পরিকল্পিত হামলা দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হলো গোপালগঞ্জের কারফিউ

সর্বশেষ আপডেট : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫