০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফেসবুকে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও, ভয়ে থানায় যেতে পারছে না ভুক্তভোগী পরিবার

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 78

প্রতীকি ছবি

নওগাঁর মান্দায় দোকানে নুডলস কিনতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করতে পারছেন না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

গত শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটলেও দুদিন পর ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ভুক্তভোগীর পরিবার ও অন্যান্যদের নজরে আসে।

ভুক্তভোগীর দাবি, তার ভাইকে হত্যার হুমকি দিয়ে তার ওপর অত্যাচার চালানো হয়েছে। এমনকি ঘটনার বিষয়ে কাউকে জানালে তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি।

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রিফাত হোসেন (২৪)। তিনি জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে রিফাত পলাতক রয়েছেন।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘বুধবার (১৬ জুলাই) দুপুরে গ্রামের এক মাতবরের বাড়িতে ডেকে নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে।

অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ার কারণে থানায় যেতে পারছি না।’

ভুক্তভোগীর মা জানান, মেয়েটি গত শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে নুডলস কেনার জন্য যায়।

আরও পড়ুন : মসজিদের ভেতর ছোট ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা, অতঃপর…

সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা রিফাত হোসেন মুখ চেপে ধরে তাকে নির্মাণাধীন ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের এক ব্যক্তির সহায়তায় তাকে ধর্ষণ করে ওই যুবক।

তিনি বলেন, ‘আমার মেয়ে ওই দিন নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারা দিন খাওয়া-দাওয়াও করেনি। পরে সোমবার (১৪ জুলাই) ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারি।’

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, ‘ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে আমার ছোট ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়ে রিফাত খারাপ কাজ করেছে। এ সময় সেখানে ধানী দাদু বাইরে পাহারা দিচ্ছিলেন।

ঘটনাটি প্রকাশ করলে রিফাত আমার বাবাকেও হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ভয়ে আমি বাড়িতে কিছুই বলতে পারিনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, গত সোমবার ‘ফারজানা ফারিয়া অন্তরা’ নামের ফেসবুক আইডি থেকে ধর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এরপর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। আমরা ধর্ষক রিফাতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা, এ ঘটনায় বুধবার বিকালে দুইজনের নামে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেসবুকে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও, ভয়ে থানায় যেতে পারছে না ভুক্তভোগী পরিবার

সর্বশেষ আপডেট : ০২:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫