১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তানের ক্রিকেট দল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 101

ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল ঢাকায় পা রেখেছেন। বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছায় দলটি।

এবারের সিরিজটি দুই দেশের বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আয়োজন করা হয়েছে।

তবে এই সফরে পাকিস্তান দলে নেই বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

এই সিরিজে বিশ্রামে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি।

ইনজুরির কারণে খেলতে পারছেন না হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান।

ফলে এবারের ১৫ সদস্যের দলে রয়েছেন বেশ কিছু নতুন মুখ। বিশেষ করে দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন।

দশ দিনের এই সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। ২৫ জুলাই সফর শেষ করে দেশে ফিরবে পাকিস্তান দল।

এদিকে, সিরিজের টিকিট বিক্রি চলছে অনলাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট কেনা যাচ্ছে। অনলাইনে বিক্রয়শেষে অবশিষ্ট টিকিট মিলবে স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে।

পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড:

সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তানের ক্রিকেট দল

সর্বশেষ আপডেট : ১২:৫৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫