০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
যা জানালেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট

বিমানে কোন সময় টয়লেট ব্যবহার করবেন

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 65

ছবি : সংগৃহীত

বিমানে আপনি কখন টয়লেট ব্যবহার করবেন বিষয়টি কিন্তু বেশ জটিল এবং এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে।

কারণ বিমানে গড়ে ৬০ জন যাত্রীর জন্য মাত্র একটি টয়লেট থাকে।

বিমান যখন উড়াল দেয় কিংবা অবতরণ করে সে সময় এবং টার্বুলেন্সের সময় টয়লেট ব্যবহার করা নিষিদ্ধ থাকে। তাই মাঝেমধ্যে টয়লেটে যাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার মতো সমস্যা দেখা দেয়।

তাই দীর্ঘ দূরত্বের ফ্লাইটে কখন টয়লেট ব্যবহার করা ভালো এবং কখন এড়িয়ে চলা উচিত তার দিক নির্দেশনা দিয়েছেন সারা বি নামে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট।

সারা বি জানান, দীর্ঘ দূরত্বের ফ্লাইটে দ্বিতীয় খাবারের পরপরই টয়লেট ব্যবহার না করাই ভালো।

তিনি বলেন, বেশিরভাগ যাত্রীই তখন টয়লেটে যান, কিন্তু সাধারণত এটি অবতরণের ৬০ থেকে ৯০ মিনিট আগে হয়ে থাকে।

তখন দীর্ঘ লাইন পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর সিটবেল্ট সাইন জ্বলে উঠলে হয়তো আর যাওয়ার সুযোগই নাও থাকতে পারে।

তিনি  বলেন, ‘যখনই ঘোষণা দেয়া হয় যে বিমানটি শিগগিরই অবতরণ করবে, তখন সবাই একসাথে টয়লেটের দিকে দৌড়ায়।’

তিনি আরও বলেন, খাবার খাওয়ার পরপরই অনেক যাত্রী টয়লেটের দিকে ছুটে যান, কিন্তু তখন খাবারের ট্রে সংগ্রহের জন্য ক্রুদের কার্টের পেছনে আটকে যেতে হয়। এতে যাত্রীদের জন্য আসনে ফিরে যাওয়াও কঠিন হয়ে পড়ে।

এ কারণে সারা পরামর্শ দেন, প্রথম খাবার পরিবেশনের পরপরই যখন ক্রুরা ট্রে সরিয়ে নেয়, তখনই টয়লেট ব্যবহার করতে। কারণ তখন বেশিরভাগ যাত্রীই তাদের স্ক্রিনে সিনেমা দেখছেন বা ঘুমিয়ে পড়ছেন, ফলে লাইন কম থাকে।

আরেকটি টিপস হলো, অবতরণের ঘোষণা দেওয়ার ঠিক আগে টয়লেটে যাওয়া, যাতে সবাই একসাথে ছুটে যাবার ভিড় এড়ানো যায়। তবে এর জন্য আসনের স্ক্রিনে ফ্লাইট ম্যাপে নজর রাখতে হবে, যাতে বোঝা যায় অবতরণ কখন হবে।

রানি চীমা তিনি একজন ট্রাভেল কোচ ও পরামর্শক।  তিনিও বিমানের টয়লেট ব্যবহারের জন্য কিছু টিপস দিয়েছেন।

আরওপড়ুন : বিশ্বরেকর্ড করতে শরীরে আগুন ধরিয়ে দিলেন বাইক চালক, অতপর..

রানি চীমা পরামর্শ দেন, উড্ডয়নের আগে টয়লেট ব্যবহার করতে এবং বলেন, ‘আমি বিমানে ওঠার আগে যতবার সম্ভব এয়ারপোর্টের বাথরুম ব্যবহার করি।’

রানি আরও জানান, ফ্লাইট চলাকালীন তিনি তখনই টয়লেটে যান যখন বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকেন — তখন ভিড় কম থাকে।

কিন্তু রানি চীমার প্রধান টিপস হলো, যদি লাইনে দাঁড়াতে না চান তাহলে বিমানের সামনের দিকের চেয়ে বরং পেছনের টয়লেট ব্যবহার করতে হবে। তাহলে ভিড় কম হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যা জানালেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট

বিমানে কোন সময় টয়লেট ব্যবহার করবেন

সর্বশেষ আপডেট : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫