০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিম্ন রক্তচাপ বাড়াতে যে খাবার খাবেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 80

নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন একটি সাধারণ সমস্যা হলেও এটি কখনো কখনো স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তবে খাদ্যাভ্যাস ও জীবনধারায় কিছু পরিবর্তনের মাধ্যমে একে সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত পানি পান করলে রক্তচাপ বাড়ানো যায়। বিশেষ করে গরম আবহাওয়া, সাউনা বা স্টিম বাথের মতো স্থানে বেশি সময় না কাটানো এবং দিনে বারবার পানি খাওয়ার অভ্যাস রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তবে কোন খাবার আপনাকে এই সমস্যা থেকে বাঁচাবে?

কোন খাবার খাবেন?

  • ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার : ডিম, ফোর্টিফায়েড সিরিয়াল, মাংস, ও পুষ্টিকর ইস্ট
  • ফোলেটসমৃদ্ধ খাবার : শাকসবজি, মসুর ডাল, ডিম, লিভার, সাইট্রাস ফল
  • নুনযুক্ত খাবার : জলপাই, আচার, টিনজাত স্যুপ, স্মোকড ফিশ
  • ক্যাফেইন : কফি ও চায়ের মতো পানীয় অস্থায়ীভাবে রক্তচাপ বাড়াতে সাহায্য করে

আরও পড়ুন : ভাত খাওয়ার সঠিক সময় কোনটি? জানালেন পুষ্টিবিদ

জীবনধারায় যা পরিবর্তন আনবেন:

  •  বড় খাবার না খেয়ে ছোট ছোট খাবার খান দিনে কয়েকবার
  •  পর্যাপ্ত পানি পান করুন এবং অ্যালকোহল কমিয়ে দিন
  •  গরমে ব্যায়াম করলে ঘন ঘন বিরতি নিন ও বেশি পানি খান
  •  এক জায়গায় দীর্ঘক্ষণ বসে বা শুয়ে না থাকুন
  •  ধীরে ধীরে উঠে দাঁড়ান
  •  প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে কমপ্রেশন স্টকিং ব্যবহার করুন

গর্ভাবস্থার সময়ও নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে, তাই সেক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এসব সহজ পরিবর্তন হাইপোটেনশন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে উপসর্গ গুরুতর হলে যেমন দুর্বলতা, অস্বাভাবিক হৃৎস্পন্দন বা ঝাপসা দৃষ্টির মতো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিম্ন রক্তচাপ বাড়াতে যে খাবার খাবেন

সর্বশেষ আপডেট : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫