১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারীর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 77

বান্দরবানের চিম্বুক সড়কের রাংলাই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের দুই সদস্যও।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তুমলে ম্রো (১৭), উরকান ম্রো (৭১) ও রওলেং ম্রো (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাড়ার পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানকার বিদ্যুৎ তার ছিঁড়ে নিচে পড়ে যায় এবং সেটির সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হন ওই তিন নারী।

আরও পড়ুন: ঋণের চাপে বিপর্যস্ত গৃহবধূর আত্মহত্যা

স্থানীয়রা দ্রুত একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, ট্রান্সফরমারের তার ছিঁড়ে গিয়ে পাড়ার বেশ কিছু অংশে ঝুঁকি তৈরি করে। তখনই এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবান জেলা পুলিশের সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারী মারা গেছেন। একজনের মরদেহ হাসপাতালে রয়েছে এবং অন্য দুজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এই দুর্ঘটনায় পাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনা রোধে দুর্গম অঞ্চলের বৈদ্যুতিক অবকাঠামো সংস্কারের আহ্বান জানান এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারীর মৃত্যু

সর্বশেষ আপডেট : ১২:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫