০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারাদেশে সরকারের চিরুনি অভিযানের ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 64

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, খুন, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, নারী নির্যাতন, ছিনতাই, সন্ত্রাস, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় এবার চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা হবে। এরইমধ্যে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির মেয়াদ বাড়লো আরও ২ মাস

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই অভিযানে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা প্রয়োজন। সরকার জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো তৎপরতা কঠোর হস্তে দমন করবে। এক্ষেত্রে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই হত্যাকাণ্ডসহ দেশে সাম্প্রতিক যেসব জঘন্য অপরাধ ঘটেছে, তাদের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করছে।’

এদিকে, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে আগামী দুই মাস তারা দেশের যেকোনো স্থানে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারাদেশে সরকারের চিরুনি অভিযানের ঘোষণা

সর্বশেষ আপডেট : ০২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫