১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কমিটিতে আ.লীগ নেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 80

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে স্থান পেয়েছে নবী হোসেন সাগর নামে আওয়ামী লীগের এক নেতা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের কয়েকটি উপজেলার কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরের নাম রয়েছে। এ ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবী হোসেন সাগর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

২০১৪ সালের ভোট, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এবং স্থানীয় ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে তিনি আলোচিত ছিলেন।

আরও পড়ুন : পুরান ঢাকার হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, জানতে চান তারেক রহমান

সর্বশেষ ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র ও সাধারণ জনগণের ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়।

এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ এ বিষয়ে বলেন, ‘আমরা বিষয়টি জেনে বিব্রত। তার অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আগে জানা ছিল না।’

‘আমরা কেন্দ্রকে জানিয়ে দ্রুত সংশোধনের পদক্ষেপ নেব বলে জানান তিনি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কমিটিতে আ.লীগ নেতা

সর্বশেষ আপডেট : ০৯:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫