চা দিতে একটু দেরি হবে বলায় বাকবিতণ্ডার জেরে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেটে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোবরার সকালে এক যুবক চা খেতে কাজির বাজারের পাশের একটি হোটেলে ঢোকেন। এসময় চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তর্কাতর্কি হয়।
পরে হোটেল মালিক ও স্থানীয় লোকজন তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
খানিক পর চা খেতে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে সেই কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
পরে রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘চা দিতে একটু দেরি হবে’ বলায় বাকবিতণ্ডার জেরে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে।’
আরও পড়ুন : বিয়ে দিতে ব্যর্থ হওয়ায় বন্ধুকে অণ্ডকোষ চেপে হত্যা, অতপর…
‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি।’
‘যারা রুমন আহমদকে হত্যা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।’
ঢাকা ডেস্ক 









