১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় ড. আসিফ নজরুলের কড়া বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 67

চাঁদা না পেয়ে রাজধানী ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশের উপর দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেছেন হত্যাকারীরা।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট ড. আসিফ নজরুল এই ঘোষণা দেন।

পোস্টে ড. আসিফ নজরুল বলেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’

তিনি বলেন, ‘এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।’

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

প্রসঙ্গত, মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় ড. আসিফ নজরুলের কড়া বার্তা

সর্বশেষ আপডেট : ১১:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫