১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পর্যটককে ধর্ষণ, কে-পপ গায়কের সাড়ে তিন বছরের কারাদণ্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 57

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার  কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে ধর্ষণ মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত জুনে এ গায়ক এবং তার দুই সহযোগী স্বীকার করেছেন যে, একজন চীনা পর্যটককে পালাক্রমে ধর্ষণ করেছেন তারা। এই মামলায় তাদের জেল হলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী গায়ক তাঈলের দুই সহযোগীকে লি ও হং নামে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের এ ঘটনায় সিউলের এক জেলা বিচারক তাদের এ অপরাধকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আর প্রসিকিউটরদের অনুরোধে তারা প্রথমবারের মতো অপরাধী হওয়ায় সাত বছরের সাজা কমিয়ে তা অর্ধেক করা হয়েছে।

আদালত যৌন সহিংসতার কারণে অপরাধীদের জন্য পরিকল্পিত ৪০ ঘণ্টার একটি চিকিৎসা কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

আদালত জানতে পেরেছে যে, তারা সিউলের ইতাওন জেলার একটি বারে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছিলেন।

আরও পড়ুন : ‘রেজাল্ট কেবল কাগজের টুকরা, তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা’

শুনানিতে বলা হয়েছে, গায়ক ও তার সহযোগীদের সঙ্গে মদ্যপানের পর ভুক্তভোগী খুবই মাতাল হয়ে পড়েন। পরে তাকে একটি ট্যাক্সিতে করে লির বাড়িতে যায় তারা এবং সেখানে এ ঘটনা ঘটায়।

দক্ষিণ কোরিয়ার আইনে নির্দিষ্ট ধরনের ধর্ষণকে ‘ক্রমবর্ধমান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কেননা, এটি একটি সংঘবদ্ধ আক্রমণ ও আধা-ধর্ষণ, কারণ ভুক্তভোগী তখন অজ্ঞান ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পর্যটককে ধর্ষণ, কে-পপ গায়কের সাড়ে তিন বছরের কারাদণ্ড

সর্বশেষ আপডেট : ০৫:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫