০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি এসএসসিতে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 73

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চরম হতাশার চিত্র ফুটে উঠেছে—এবার সারা দেশে ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গতবার এই সংখ্যা ছিল ৫১টি। অর্থাৎ এক বছরে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৮৩টি, যা শিক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম (২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ)।

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যেখানে গতবার এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

আরও পড়ুন : সব বোর্ডেই গণিতে পাসের হার কম, আশঙ্কাজনক ভরাডুবি

ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “ফলাফলের এই অবনতি নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন। শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে, যা আমাদের ভাবিয়ে তুলছে। শিক্ষার মান, শিক্ষক সংকট এবং শিক্ষার্থীদের প্রস্তুতির অভাব এ ব্যর্থতার পেছনে মূল কারণ হতে পারে।”

এ বছর সারা দেশের ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এত বড় অংশগ্রহণের বিপরীতে এত সংখ্যক প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা শিক্ষা প্রশাসনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

শিক্ষাবিদরা মনে করছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, তাদের কার্যক্রম পুনর্মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা জরুরি। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানে শিক্ষকের মান, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি ও অবকাঠামোগত দুর্বলতা খতিয়ে দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি এসএসসিতে

সর্বশেষ আপডেট : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫