০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাত দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 54

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সাতটি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছেন ।

বুধবার (৯ জুলাই) ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে এই চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ।

গত সোমবার ট্রাম্প ১৪টি দেশকে চিঠি দেন। এই নিয়ে এই সপ্তাহের মধ্যে মোট ২১টি দেশের জন্য নতুন পাল্টা শুল্ক হার নির্ধারণ করলেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

গত মঙ্গলবার (৮ জুলাই)সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, গতকাল সকালে ‘কমপক্ষে সাতটি দেশের’ তালিকা প্রকাশ এবং বিকেলের দিকে আরও কয়েকটি দেশের নাম জানানো হবে।

সিএনবিসির সংবাদে বলা হয়েছে, ফিলিপাইনের পণ্যে ২০ শতাংশ (আগে ১৭ শতাংশ ছিল), ব্রুনেইয়ের পণ্যে ২৫ শতাংশ (আগে ২৪ শতাংশ), মলডোভার পণ্যে ২৫ শতাংশ (আগে ৩১ শতাংশ), আলজেরিয়ার পণ্যে ৩০ শতাংশ (আগেও ৩০ শতাংশ) শুল্ক আরোপ করা হয়।

পাশাপাশি ইরাকের পণ্যে ৩০ শতাংশ (আগে ৩৯ শতাংশ), লিবিয়ার পণ্যে ৩০ শতাংশ (আগে ৩১ শতাংশ) ও শ্রীলঙ্কার পণ্যে ৩০ শতাংশ (আগে ৪৪ শতাংশ) শুল্ক আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : এবার রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে নামছে আমেরিকা

এখন পর্যন্ত যে ২১টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে, তাদের শুল্ক হার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ এই নতুন শুল্ক হার পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।

সব চিঠিতেই বলা হয়েছে, এই শুল্ক হার প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি দূর করতে যে পরিমাণ শুল্ক প্রয়োজন, তার চেয়ে কম।

ট্রাম্প প্রায়ই দাবি করেন, বাণিজ্যঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল, যদিও অনেক বিশেষজ্ঞ এ ব্যাখ্যার সঙ্গে একমত নন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাত দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ

সর্বশেষ আপডেট : ১১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫