০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় : নাহিদ ইসলাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 58

ছবি সংগৃহীত

‘শাপলা’ কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাতে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করেন তিনি।

এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন।

সারজিস বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

আরও পড়ুন : ‘আবরারের দেখানো পথেই এগোচ্ছে এনসিপি’

সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য।

কিন্তু নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ তিনটি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য দুটি প্রতীক হলো কলম ও মোবাইল ফোন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘শাপলা’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় : নাহিদ ইসলাম

সর্বশেষ আপডেট : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫