০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
উৎকণ্ঠায় কুমিল্লার বাসিন্দারা

ফুঁসে উঠেছে গোমতী, পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 55

ছবি :সংগৃহীত

কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের ফলে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টায় গোমতী নদীর পানি ৯ দশমিক ৬৮ মিটার দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এ নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩ মিটার।

বিপৎসীমার ১ দশমিক ৬২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি।

গত বছরের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে না পারা এসব বাসিন্দারা এখন আরেকটি বন্যার মুখোমুখি। ফলে হতাশা আর দীর্ঘশ্বাসে প্রহর কাটছে তাদের।

আগের ২৪ ঘণ্টা (মঙ্গলবার-বুধবার) টানা ভারী বর্ষণ হলেও বুধবার (৯ জুলাই) সারারাত থেমে থেমে বৃষ্টি পড়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর থেকে অঝোর বৃষ্টি হয়ে সকাল ৮টা পর্যন্ত চলে।

অপরদিকে, বৃষ্টি থামলেও থেমে নেই ভারতের উজান থেকে নেমে আসা ঢল। ভারতের ত্রিপুরা রাজ্যে অঝোরে ভারী বর্ষণ হচ্ছে। সেখানকার পানি গোমতী নদী বেয়ে নদীর কুমিল্লা অংশে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা পর্যন্ত গোমতী নদীর পানি ছিল বিপৎসীমার ৯ দশমিক ৪২ মিটারে। বুধবার সকাল ৮টায় পানি ছিল বিপৎসীমার ৮ মিটারে।

বুধবার দিনব্যাপী নদীর পানি ১ দশমিক ৪২ মিটার বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নদীটির পানি বেড়েছে শূন্য দশমিক ২৬ মিটার।

এছাড়া ৪৮ ঘন্টায় গোমতী নদীর পানি বেড়েছে ৫ থেকে ৬ মিটারের মতো বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড ।

আরও পড়ুন : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

আমির আলী নামের নদী পাড়ের এক বাসিন্দা বলেন, একটা বছরও পার হলো না, নতুন করে আবার বন্যার আশংকা। গত বছর বন্যায় ঘর তলিয়ে গিয়েছিল।

স্থানীয়দের সহযোগিতায় নতুন ঘর পেয়েছি। এটাও যদি ভেসে যায়, এবার আর কোনো উপায় থাকবে না।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, গোমতীর পানি বৃদ্ধির লক্ষণ দেখা মাত্র আমরা ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছি। পর্যাপ্ত শুকনো খাবার এবং সরকারি চাল মজুদ আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উৎকণ্ঠায় কুমিল্লার বাসিন্দারা

ফুঁসে উঠেছে গোমতী, পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

সর্বশেষ আপডেট : ১২:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫