১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রথম আলোর বিরুদ্ধে মামলা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 78

ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদুল ফিতরকে ব্যঙ্গ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো-র বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) মামলাটি গ্রহণ করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম নামের এক ব্যক্তি মামলার আবেদন করেন। মামলায় উল্লেখ করা হয়, প্রথম আলো ৩০ মার্চ তারিখে প্রকাশিত পত্রিকার প্রথম পাতায় ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায়, যার সঙ্গে একটি কুকুরের ছবি যুক্ত ছিল।

আবেদনে বলা হয়, কার্টুনটি ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদুল ফিতরকে উপহাস করে প্রকাশ করা হয়েছে। এতে ঈদের পবিত্রতা, মুসলিমদের ধর্মীয় অনুভূতি এবং সামাজিক আবেগকে চরমভাবে আঘাত করা হয়েছে।

আরও পড়ুন : সব বোর্ডেই গণিতে পাসের হার কম, আশঙ্কাজনক ভরাডুবি

মামলায় বাদীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘প্রথম আলো মতো একটি জাতীয় গণমাধ্যম, ঈদের মতো পবিত্র ইবাদতকে একটি কুকুরের লোলুপ চেহারা ও হাস্যরসাত্মক উপস্থাপনার মাধ্যমে উপহাস করেছে। এটি একটি সচেতন, পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদের পবিত্র ধর্মীয় অনুভূতিকে অবমাননা এবং ঈদুল ফিতরের মতো উৎসবকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।’

আদালত মামলাটি গ্রহণ করে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন সিআইডিকে। তারা তদন্ত করে আগামী দিনে আদালতে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দাখিল করবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার বলে অভিহিত করছেন, আবার অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে আইনগত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলোর বিরুদ্ধে মামলা

সর্বশেষ আপডেট : ০৫:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫